USA

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা পিছিয়েছে এক ঘণ্টা

২ নভেম্বর রোববার যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়েছে। অর্থাৎ শুরু হয়েছে স্ট্যান্ডার্ড টাইম টেবল।

এই বিধি অব্যাহত থাকবে আগামী ৮ মার্চ রোববার ভোর রাত ২টা পর্যন্ত। ওই সময় পুনরায় শুরু হবে ‘ডে লাইট সেভিংস টাইম’।

সূর্যের আলোকে কাজে লাগানোর অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রের সিংহভাগ এলাকায় এই বিধি কার্যকর হচ্ছে বহুদিন যাবত। সরকারের ঘোষণায় স্মার্টফোন, আইফোন অথবা কম্পিউটারের সময় আপনা-আপনি পরিবর্তিত হয়ে যায়। স্ট্যান্ডার্ড টাইম টেবল শুরু হওয়ায় এখন নিউইয়র্কে যখন বেলা ১২টা বাজবে, ঢাকায় তখন হবে রাত ১১টা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

USA

যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়েছে

যুক্তরাষ্ট্রে অধিকাংশ এলাকায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়েছে অর্থাৎ রবিবার ভোর রাত ২টার সময় সকলকে ৩টা বাজাতে হয়েছে। এর মধ্যদিয়ে রবিবার ১০ মার্চ থেকে শুরু হলো ডে লাইট সেভিংস টাইম। দিনের আলোকে কাজে লাগানোর এই কর্মসূচি অব্যাহত থাকবে ৩ নভেম্বর রবিবার ভোর রাত ২টা পর্যন্ত।

উল্লেখ্য, স্মার্ট ফোন বা আই ফোনে আপনাআপনি সময়সূচি পরিবর্তিত হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী নিউইয়র্কে যখন রাত ১২টা বাজবে, ঢাকায় তখন হবে সকাল ১০টা। ঘড়ির কাটা আগ-পাছ করার আওতায় নেই আরিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া, গুয়াম, পর্তোরিকো ও ভার্জিন আইল্যান্ড। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button