USA

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক আগাম ভোট

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। রোববার আগাম ভোট গ্রহণ শেষ হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে। রোববার আগাম ভোট গ্রহণ শেষ হয়েছে। শেষ দিন ভোট দিয়েছেন প্রায় এক লাখ ৫০ হাজার। সবমিলিয়ে আগাম ভোট পড়েছে সাত লাখ ৩৫ হাজার ৩১৭টি।

মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

রোববার শেষ দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পেরেছেন ভোটাররা। নিজেদের পছন্দের মেয়রসহ একাধিক পদে জনপ্রতিনিধি বাছাইয়ে গত ২৫ অক্টোবর থেকে শুরু হয় ৯ দিনব্যাপী আগাম ভোট। আগাম ভোট দেয়ার শেষ দিন রোববার সকাল থেকেই কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি।

নিউইয়র্ক সিটির পাঁচটি বরোতে বাস করেন প্রায় ৯০ লাখ বাসিন্দা। এর মধ্যে ভোটারের সংখ্যা প্রায় ৫৫ লাখ। এবারের ভোটে তারুণ্যের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

আগামীকাল মঙ্গলবার থেকে নিউিইয়র্ক সিটিতে মেয়র পদে ভোট গ্রহণ শুরু হবে। রোববার শেষ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button