Hot

খালেদা জিয়ার বিরুদ্ধে প্রার্থী দেবে না এনসিপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপক্ষে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়াও এনসিপি এখনো পর্যন্ত কোনো আসনেই প্রার্থী চূড়ান্ত করেনি বলেও জানানো হয়েছে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সোমবার ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সে তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ এবং বগুড়া-৭ আসনে প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। বিএনপি’র এই ঘোষণা প্রকাশের একদিন পরই এনসিপি’র পক্ষ থেকে জানানো হলো, এসব আসনে তারা কোনো প্রার্থী দেবে না। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button