International

কাতার হামাসকে অর্থায়ন করে, হামলা ন্যায্য : নেতানিয়াহু

কাতার হামাসকে অর্থায়ন করে বলে অভিযোগ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে কাতারে হামাস কর্মকর্তাদের ওপর হামলাটিকে যৌক্তিক বলেছেন।

কাতার হামাসকে অর্থায়ন করে বলে অভিযোগ করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে কাতারে হামাস কর্মকর্তাদের ওপর হামলাটিকে যৌক্তিক বলেছেন।

মঙ্গলবার তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, উপসাগরীয় রাষ্ট্রটির (কাতার) সাথে এই গ্রুপের (হামাস) সম্পর্ক রয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু কাতারের বিরুদ্ধে অভিযোগ করে আরো বলেন, কাতার হামাসের সাথে যুক্ত। তারা হামাসকে আশ্রয় দেয় ও গ্রুপটিকে অর্থায়ন করে। আর সেজন্য কাতারে ইসরাইলের হামলাটি সম্পূর্ণরূপে ন্যায্য ছিল।

দোহায় হামাসের বৈঠকে হওয়া এই হামলা ছিল কাতারে ইসরাইলের প্রথম এমন ধরনের হামলা। ভয়াবহ ওই হামলায় বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন।

কিন্তু ইসরাইল যে শীর্ষ হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে হামলাটি চালিয়েছিল, তাদের কেউ এই হামলায় নিহত হননি।

উপসাগরীয় দেশটির সাথে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

কাতার ইসরাইলি বন্দীদেরকে মুক্তি দেয়ার জন্য ইসরাইল ও হামাসের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে নেতানিয়াহুর মন্ত্রিসভার অনুমোদনক্রমে কাতার হামাস-নিয়ন্ত্রিত গাজায় লাখ লাখ ডলার নগদ অর্থ ও সহায়তা পাঠায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button