International

জার্মানির সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেয়ার দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচন হবে। চলতি মাসের শুরুতে সংসদে আস্থা ভোটে হেরে যান চ্যান্সেলর ওলাফ শলৎস। এর পরই প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি। 

শুক্রবার বার্লিনের ভেলেভ্যু প্রাসাদ থেকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, কঠিন সময়ে আমাদের ‘সংসদে নির্ভরযোগ্য সংখ্যাগরিষ্ঠতা’ এবং ‘কাজ করতে সক্ষম সরকার’ প্রয়োজন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ওলাফ শলৎস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন। 

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তিনি জোট সরকার গঠন করেন। কিন্তু ডিসেম্বরের শুরুতে ফ্রি ডেমোক্র্যাটস পার্টি জোট ছাড়লে ক্ষমতা হারায় তাঁর দল। এর পর আস্থা ভোটে হারেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button