Science & Tech

‘নিরাপত্তা ত্রুটি’র সন্ধানে অর্থ দেবে মাইক্রোসফট

নিজেদের প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তা ত্রুটির সন্ধান পেতে ‘বাগ বাউন্টি’ কর্মসূচি পরিচালনা করে থাকে মাইক্রোসফট। এ কর্মসূচির আওতায় মাইক্রোসফটের তৈরি প্রযুক্তি ও অ্যাপে থাকা নিরাপত্তা ত্রুটির সন্ধান দিতে পারলেই বিভিন্ন অর্থমূল্যের পুরস্কার পাওয়া যায়। এবার কো-পাইলট চ্যাটবটে থাকা নিরাপত্তা ত্রুটির সন্ধান দিলে অর্থ পুরস্কার দেবে মাইক্রোসফট। নতুন এ সিদ্ধান্তের ফলে কো-পাইলট চ্যাটবটে থাকা মাঝারি মাত্রার নিরাপত্তা ত্রুটি শনাক্ত করে রিপোর্ট জমা দিলে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে।

এ ছাড়া কো-পাইলটের বেশ কিছু সেবাকে নতুন করে বাউন্টি কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কো-পাইলট ফর টেলিগ্রাম, কো-পাইলট ফর হোয়াটসঅ্যাপ, কো-পাইলট ডট মাইক্রোসফট ডটকম এবং কো-পাইলট ডট এআই। এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, আমরা মাঝারি মাত্রার নিরাপত্তা ত্রুটির ক্ষেত্রে নতুন পুরস্কার কাঠামো চালু করেছি। নিরাপত্তা ত্রুটির মাত্রা অনুযায়ী পুরস্কারের মূল্য ২৫০ থেকে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পাওয়া যাবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button