Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
USA

ফৌজদারি ২ টি অভিযোগ থেকে মুক্তি পেলেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছেন দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের একটি আদালত। স্থানিয় সময় বৃহস্পতিবার ফুলটন কাউন্টির বিচারক স্কট ম্যাকাফি নির্বাচনী অনিয়ম এবং কারচুপির মিথ্যা অভিযোগ সংক্রান্ত অভিযোগ দু’টি থেকে ট্রাম্পকে মুক্ত করার নির্দেশ দেন।

তবে বাকি আটটি অভিযোগসহ মামলাটি এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন বিচারক স্কট ম্যাকাফি। খবর রয়টার্স।

ম্যাকাফি রায় ঘোষণা করে বলেন, ‘এই অভিযোগ দু’টি ফেডারেল আদালতে দায়ের হওয়া মিথ্যা নথি সংক্রান্ত মামলার সঙ্গে সম্পর্কিত। তাই ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরির এ সংক্রান্ত অভিযোগ আনার ক্ষমতা নেই।‘

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ওই নির্বাচনে তিনি জর্জিয়ার নির্বাচনের ফলাফল পাল্টে দিতে চেয়েছিলেন। এই মামলায় ট্রাম্প ছাড়া আরও ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্পসহ অন্যান্য অভিযুক্তরা। এদিকে নির্বাচনের আগে এ অভিযোগ থেকে মুক্তি স্বস্তি এনে দিল ট্রাম্পকে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button