International

বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ আগুন, কাজ করছে ১০০ ফায়ারসার্ভিস কর্মী

আগুন ভবনের উপরের তলাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতার অংশ হিসেবে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে এবং উড লেনের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদর দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোর ৩টার দিকে নয়তলা ভবনটিতে আগুন লাগে।

বর্তমানে ভবনটিতে ফ্ল্যাট ও রেস্তোরাঁ রয়েছে। খবর পেয়ে হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটনসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন ভবনের উপরের তলাগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতার অংশ হিসেবে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে এবং উড লেনের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পুলিশ জানায়, আগুন এখনো জ্বলছে এবং নিয়ন্ত্রণে আনতে আরো কয়েক ঘণ্টা লাগতে পারে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button