Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
USA

যুক্তরাষ্ট্র ছাড়ল ‘স্বেচ্ছায় নির্বাসিত’ অভিবাসীদের প্রথম দল

অভিবাসীদের মধ্যে ৩৮ জনকে হন্ডুরাসে পাঠানো হয়েছে। অবশিষ্ট ২৬ জন কলম্বিয়া গেছেন।

মার্কিন সরকারের কাছ থেকে এক হাজার ডলার গ্রহণ করে ‘স্বেচ্ছায় নির্বাসনে’ সম্মত হওয়া অবৈধ অভিবাসীদের প্রথম দলটিকে সোমবার যুক্তরাষ্ট্র থেকে হন্ডুরাস ও কলম্বিয়ায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।

ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাসস।

ডিএইচএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘টেক্সাসের হিউস্টন থেকে বহনকারী স্বেচ্ছাসেবী চার্টার ফ্লাইটে’ মোট ৬৪ জন অভিবাসী ছিলেন। তারা ভ্রমণ সহায়তা হিসেবে এক হাজর ডলার উপবৃত্তি পেয়েছেন এবং তাদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনা সংরক্ষণ করেছেন।’

বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসীদের মধ্যে ৩৮ জনকে হন্ডুরাসে পাঠানো হয়েছে। অবশিষ্ট ২৬ জন কলম্বিয়া গেছেন। ডিএইচএস সচিব ক্রিস্টি নোয়েম যুক্তরাষ্ট্রে অন্যান্য অননুমোদিত অভিবাসীদের ‘প্রজেক্ট হোমকামিং’ নামক বিভাগটির সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

নোয়েম বলেন, ‘আপনারা ফেরত যাওয়ার প্রস্তুতি নিন এবং দেশে ফিরে যাওয়ার জন্য আর্থিক সহায়তা পান। আপনি যদি তা না করেন, তাহলে আপনাকে জরিমানা, গ্রেফতার, নির্বাসনের সম্মুখীন হতে হবে এবং কখনো ফিরে আসতে দেয়া হবে না। আপনি যদি এ দেশে অবৈধভাবে থাকেন, তাহলে এখনই স্বেচ্ছায়-নির্বাসন করুন এবং সম্ভাব্যভাবে আইনি, সঠিক পথে ফিরে আসার সুযোগ সংরক্ষণ করুন।’

ডোনাল্ড ট্রাম্প লাখ লাখ অননুমোদিত অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালিয়েছিলেন এবং জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে তিনি নির্বাসন দ্রুত করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন।

উদাহরণস্বরূপ, ট্রাম্প অভিযুক্ত ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের সংক্ষিপ্তভাবে বহিষ্কার করার জন্য একটি অস্পষ্ট যুদ্ধকালীন আইন প্রয়োগ করেছেন, মেক্সিকান সীমান্তে সেনা পাঠিয়েছেন এবং অবৈধ সীমান্ত ক্রসিং বন্ধ করার জন্য যথেষ্ট কাজ না করার অভিযোগে মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button