Science & Tech

স্টিভ জবসের স্মৃতিবিজড়িত চেক নিলামে, মূল্য ছাড়াতে পারে ৩০ লাখ টাকা

স্টিভ জবসের হাতে তৈরি প্রথম অ্যাপল কম্পিউটারের মতোই তার ব্যক্তিগত জিনিসপত্রের প্রতি আগ্রহ রয়েছে অসংখ্য স্মারক সংগ্রাহকের। এবার সেই তালিকায় যোগ হলো জবসের সই করা ১০ ডলারের একটি চেক। ইতোমধ্যে এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন অনলাইনে নিলামে তুলেছে। 

আরআর অকশনের তথ্য অনুযায়ী, চেকটি ১৯৭৬ সালের ১৬ জুলাই ইলমার ইলেকট্রনিকস নামক একটি প্রতিষ্ঠানে প্রদান করেছিলেন স্টিভ জবস। এদিকে এই চেকের দাম নিলামে ২৫ হাজার মার্কিন ডলার (প্রায় ৩০ লাখ টাকা) পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলামে এরই মধ্যে চেকটির দাম ১২ হাজার ৬৫০ ডলার (সাড়ে ১১ লাখ টাকা) পর্যন্ত উঠেছে।

স্টিভ জবস এবং তার বন্ধু স্টিভ ওজনিয়াক চার দশক আগে বাড়ির গ্যারেজ থেকে অ্যাপল প্রতিষ্ঠা করেন। সেই গ্যারেজ থেকেই তারা তৈরি করেন প্রথম ‘অ্যাপল-১’ কম্পিউটার, যা এখন ইতিহাসের অংশ। 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button