Trending

২০২৪ সালে রেকর্ড ৯ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে দুবাই বিমানবন্দর

বিশ্বের ব্যস্ততম ভ্রমণ কেন্দ্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর গত বছর (২০২৪) রেকর্ড ৯২ মিলিয়ন বা ৯ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে।

দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর পোস্টে বলেছে, এই সংখ্যা তার আগের বছরের (২০২৩) তুলনায় প্রায় ৬% বেশি।

দুবাই মধ্যপ্রাচ্যের বৃহত্তম পর্যটন ও বাণিজ্য কেন্দ্র। এর শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম গত বছর দুবাইয়ের দ্বিতীয় বিমানবন্দর আল মাকতুম আন্তর্জাতিকে ১২৮ বিলিয়ন দিরহাম (৩৪.৮৫ বিলিয়ন ডলার) ব্যয় করে একটি নতুন যাত্রী টার্মিনাল নির্মাণের বিষয়টি অনুমোদন করেছেন।

নির্মাণকাজ শেষ হলে আল মাকতুম ইন্টারন্যাশনাল হবে বিশ্বের সবচেয়ে বৃহত্তম বিমান বন্দর। এটির আকার হবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে ৫গুণ বড়। বছরে ২৬ কোটি যাত্রীকে সেবা দিতে পারবে এই বিমানবন্দর।

সংযুক্ত আরব আমিরাতের ৭টি অঙ্গরাজ্যের একটি হলো দুবাই। বর্তমানে দুবাই বিশ্ব যাতায়াতের হাবে পরিণত হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার বিভিন্ন দেশের যাত্রীরা ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা কানাডায় যাওয়ার পথে এখানে যাত্রাবিরতির নিয়ে থাকেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button